গোলাপগঞ্জে নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এইচএম সেলিমকে আহবায়ক ও বদরুজ্জামান সুমনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সোমবার উপজেলার একটি হলরুমে অনুষ্ঠিত সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, যুগ্ম আহবায়ক শফিউল আজম চৌধুরী শিপু, যুগ্ম আহবায়ক সায়েম আহমদ নিপার, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ রেজা, সদস্য অলিউর রহমান, সেলিম আহমদ, মো. রেজওয়ান আহমদ, কামরুল ইসলাম চৌধুরী লিটন, সায়েদ আহমদ, খালেদ আহমদ ও সাগর আহমদ।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সমসজসেবা কর্মকর্তা মো. নুরুল হক ও ফিল্ড সুপারভাইজার আবুল কালাম।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-০৬



