সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “আগামী প্রজন্মের জন্য চির সবুজ বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশে নতুন করে ২৫ কোটি বৃক্ষরোপনের সময়োপযোগী উদ্যোগ গ্রহন করেছেন সরকার। একেকটি গাছের চারা শুধু পরিবেশকে সবুজই করবে না, বরং এটি প্রয়োজনে মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যতের সুরক্ষাও সুনিশ্চিত করে। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নিজের বাড়ি-গ্রাম’সহ এলাকায় বৃক্ষরোপন করে বাংলাদেশকে সবুজের অভয়রাণ্য করে গড়ে তুলি। আর বৃক্ষরোপ করেই আমাদের দায়িত্ব শেষ হবে না, সঠিক পরির্চ্চার মাধ্যমে রোপনকৃত বৃক্ষটি যাতে বেড়ে উঠে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”
তিনি শনিবার (৪ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে’ উপজেলায় ফলজ-বনজ ও ঔষধী গাছের প্রায় ১০ হাজার চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বৃক্ষপ্রেমিক ওমরা মিয়া।
এছাড়া এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে রোপন করার জন্য বিভিন্ন রকমের গাছের চারা তুলে দেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮




