বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো থানায় প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বিশেষায়িত 'হেল্প ডেস্ক কর্নার'। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় প্রবাসীদের কল্যাণে এই ব্যতিক্রমী ও দূরদর্শী উদ্যোগটি নিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ‍্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।

​রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এই হেল্প ডেস্ক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এমপি এমরান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)। কর্নারটি চালু হলে প্রবাসীরা যেকোনো ধরণের আইনি জটিলতা নিরসন এবং দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি