ছবি: সংগৃহিত

হামের সাথে রীতিমতো লড়াই করছেন সিলেটবাসী। বিশেষ করে চিকিৎসক, শিশু ও তাদের অভিভাবকরা। ইতিমধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৩টি শিশুর জীবন প্রদিপ নিভেছে। এখন আবার নতুন উপদ্রব, আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু।

 


গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কোনো ডেঙ্গুরোগী সনাক্ত না হলেও  এসময়ে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৪০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, মৌলভীবাজর জেলা সদর হাসপাতালে ৪ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপতালে ভর্তি হয়েছেন ৪ জন।

 

এরাসহ সিলেট বিভাগের বিভিন্ন  হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪১৮ জন।

 

৮৩ জন নিষ্পাপ শিশুর লাভের বোঝা যখন সিলেটবাসীর কাঁধে তখন নতুন করে আবার ডেঙ্গু রোগী সনাক্ত হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সনানক্ত হয়েছেন আরও দু’জন।  আর গত ১ জানুয়ারি থেকে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ৬৩ জনের।

 

গত ২৪ ঘন্টায় সনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অপরজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি।

 

এখন পর্যন্ত সনাক্ত হওয়া রেঙ্গু রোগীর মধ্যে সিলেট জেলায় ১১, সুনামগঞ্জে ১৩,  মৌলভীবাজারে ৬ ও হবিগঞ্জে সনাক্ত হয়েছেন ৩১ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে