পর্তুগালের সেতুবালের আলমেদায় সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামের যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ছেলেকে হারিয়ে রেমিটেন্স যোদ্ধা কামরানের পরিবারে চলছে শোকের মাতম। 

শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য স্হানীয় আলমেদা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


নিহতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বজনরা জানান, পরিবারের কথা চিন্তা করেই কয়েক বছর আগে পর্তুগালে পাড়ি জমান কামরান। যেদিন সে দুর্ঘটনায় মারা যায় সেদিন পরিবারের সাথে মোবাইল ফোনে প্রতিদিনকার মত কথা হয়। 

সিলেটভিউ২৪ডটকম/পিটি