ছবি: সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে সিয়াম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম মো. বাবু মিয়া (২৬)।

 


সোমবার (৬ জুলাই) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যশ শাখা। তারা জানায়, রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১ এর সহযোগীতায় চাঁদপুর জেলার পালবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বাবু হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মৃত জমির মিয়ার ছেলে। তারা জানায়, পাওনা টাকা নিয়ে সৃষ্ট ঝামেলার পর গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিয়াম শিবপাশা ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে বাবুসহ একদল সন্ত্রাসী তার উপর সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।


এ ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বাবুকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

এর আগে ৩ মে এ মামলায় অপর একজন আসামিকেও গ্রেপ্তার করে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত বাবুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও  অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে