ছবি: সংগৃহিত

সিলেটে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মনছুর আলম (৩৫)।

 


সোমবার (৬ জুলাই) সকালে নির্যাতনের শিকার ওই পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় মামলাটি (নং- ১১/৬/৭/২০২৬) দায়ের করা হয়।

 

পুলিশ দ্রæত অভিযান চালিয়ে মনছুরকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির পিতা মৃত আর মা সৌদি আরবে কর্মরত। শিশুটি তার এক আত্মীয়র বাড়িতে থেকে লেখাপড়া করতো। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর তার বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। তবে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের অন্য সদস্যদের জেরার মুখে সে বিস্তারিত প্রকাশ করে। এরপর লিখিত অভিযোগ দাখিল করা হয়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য বিষয়ে কাজ চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে