বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়া বাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল স্বাক্ষরিত শনিবার, ৪ জুলাই-এর এক অনুমোদনপত্রে আলতাফুর রহমানকে সভাপতি এবং তরুণ সমাজসেবী ও সাংবাদিক জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মোশাহিদ আলী। সহসভাপতি পদে রয়েছেন নুরুল ইসলাম, কাজী খলিল উল্লাহ, ইমাম উদ্দিন, নাজিম আহমেদ, জামাল আহমদ কুটি, শাহ মোহাম্মদ আব্দুল বারী, ইসমাইল হোসেন, মুরাদ হাসান, বশির উদ্দিন (মেম্বার) ও হাফিজ শামসুজ্জামান।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলজার আহমেদ সুমন, হেলাল আহমেদ (মাস্টার) ও জামাল আহমদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামিল বিন মোজাফফর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, অর্থ সম্পাদক সোয়েব রানা, প্রচার সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক রুমান আহমেদ রজিব, দপ্তর সম্পাদক হারিছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার জসিম এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আজিজুল হক, আব্দুল হেকিম বাবুল, জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ ও এম এ হান্নান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন, “বৃহত্তর জৈতিয়া অঞ্চলের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ। বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-১৮




