হবিগঞ্জের মাধবপুর অতিরিক্ত বৃষ্টিতে খালের পার ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসতঘর। বহড়া ইউনিয়নে বাস্তুহারা হয়ে গেছে মনতলা-তেমুনিয়া পাগলা খাল পাড়ের ৫টি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার রাত থেকে টানা দুই দিনের ভারি বৃষ্টিতে খালের পানিতে প্রবল স্রোতে উৎপত্তি হয়। এতে খালের পাড়ের ভয়াবহ ভাঙনের শুরু হয়। খালের পাড়ে বসবাস করা মোস্তাকিম, সুলেমান, কাজল ও হোসনা বেগমের বসত ঘর স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক গৃহহারা পরিবারের মাঝে খবার দেওয়া হয়।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১১




