ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) বোরহানবাগ এলাকার একটি ড্রেনে এক ৫৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে। 

 


নিহত ওই নারী সাফিয়া বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বলাকোট কান্দি মোল্লাবাড়ি গ্রামের মৃত সোলেমান খানে মেয়ে। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার উত্তর বালুচরের আল ইসলাহ এলাকার বাসিন্দা।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতেন। বিশেষ করে টিলাগড়, শিবগঞ্জ ও বোরহানবাগ এলাকায় তাকে দেখা গেছে। তবে, নিহত ওই নারী সহজ-সরল ও শান্ত স্বভাবের ছিলেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

তিনি জানান, মহানগরীর বোরহানবাগে ড্রেনে একজন মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮