ছবি: সংগৃহিত

সিলেট জেলা ক্রীড়া সংস্থা'র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে 'সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে।

 


শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট ক্রীড়া ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সিলেট বক্সিং একাডেমীর সভাপতি রাজিব দাসের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও কোচ এবং একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন।

 

এসময় তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রথম বক্সিং একাডেমির যাত্রা শুরু হয়েছে। আমি আশা করি সিলেট বক্সিং একাডেমি সেই অভাব পূরণ করবে। এখান থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের বক্সার তৈরি হবে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

 

 তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বক্সিং কেবল একটি খেলা নয়, এটি শরীর ও মনকে সুশৃঙ্খল করতে শেখায়। একাডেমির এই পথচলাকে সফল করতে তারা সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ স্থানীয় সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বক্সিং একাডেমীর উপদেষ্টা মিলাদ আহমদ, দিপাল কুমার সিংহ, সৈয়দ সামির সোয়াদ, সহ সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক শারমিন সুলতানা, ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ বক্স রাজিব, দপ্তর ও প্রচার সম্পাদক শাহ তাহসিন, মো. ইমতিয়াজ বাহার, সাব্বির, রাসেল প্রমুখ।
'

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৫