ছবি: সিলেট ভিউ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফলে দক্ষিণ সুরমা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

 


উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত ১৪টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটি একাই ৬টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়াও শিক্ষার্থীরা ২টি সাধারণ বৃত্তি লাভ করেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি মোট ৮টি বৃত্তি অর্জন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

 

এ অর্জনে বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আলমাহির ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াহিদ গভীর সন্তোষ প্রকাশ করেন। ডা. মোহাম্মদ আলমাহির ফেরদৌস বলেন, “এই সাফল্য শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং দক্ষিণ সুরমাবাসীর জন্যও গর্বের বিষয়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”

 

তিনি এই অসাধারণ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক, ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”

 

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮