ছবি: সংগৃহিত
জকিগঞ্জের নিখোঁজ যুবক রাজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায়।
বর্তমানে লাশটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে (জিআরপি) রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিহত রাজন জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে। তার বড় ভাই মুন্না বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
তিনি বর্তমানে শায়েস্তাগঞ্জে অবস্থান করছেন এবং লাশ গ্রহণের প্রক্রিয়ায় আছেন।
রাজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রেলওয়ে পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




