ছবি: সিলেটভিউ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।r

 


রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলার জাল বাজার এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস জাল আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, আনসার ও ভিডিপির ইন্সট্রাক্টর এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইকে