সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুর এলাকায় সেই মেছোবাঘটি মারাগেছে। সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার বাঘের সড়ক ও ১০ নম্বর গ্যাসকূপের মধ্যবর্তী স্থানে মেছোবাঘ রাস্তার পাশে আহত অবস্থায় পড়েছিলো। সড়কের পাশে বাঘ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সোমবার রাতে বাঘটি মহাসড়কে বাসের ধাক্কায় আহত হয়ে পড়ে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে নিশ্চিত হয় বাঘটি মারা গেছে। পরে থানায় নিয়ে এসে একটি সাধারণ ডায়রি করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিটি




