ছবি: সংগৃহিত
সিলেট শহরতলীর শাহপরাণ থানার সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুড কর্ণারের সামনে থেকে মো. শমসুল (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১টার তাকে আটক করা হয়েছে।
শমসুল জৈন্তাপুর উপজেলার সরিফৌদ বা সারিঘাট এলাকার মৃত জাফর আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
এ সময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধারের পর জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




