ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারে জুড়ী উপজেলায় হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বুধবার (১৫ জুলাই) উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসিনা বেগম জুড়ী উপজেলার এনামুল হক জিলিমের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি প্লাস্টিকের কৌটায় থাকা দুটি পলি প্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৪০০ পিস ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
জুড়ী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন দিলীপ কান্তি নাথ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০পিস ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেফতার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬




