ছবি: সংগৃহিত
টানা কয়েকদিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পর এবার সিলেটে কিছুটা তাপমাত্রা কমেছে। কমেছে বৃষ্টিও। এ অবস্থায় শনিবার সিলেটের আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
মঙ্গল বুধ ও বৃহস্পতিবার, টানা তিনদিন সিলেট অঞ্চলের মানুষ পুুড়েছেন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তবে শুক্রবার কিছুটা স্বস্তি নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্র কমার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও কমেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩৩ দশমিক ৮ মিলিমিটার।
এদিকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টি এবং কোথাও আবার বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




