ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা মো. মাহদি হাসান (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। গত বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সে নিখোঁজ হয়। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 


নিখোঁজ মো. মাহদি হাসান (১৪) শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের এন বরুনা এলাকার মো. মরতুজ আলী ও মোছা. ছফিনা  খাতুনের ছেলে।

 

এঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১১০৪/ ১৮/০৭/২০২৬) করা হয়েছে।

 

জিডি সূত্রে জানা যায়, মো. মাহদি হাসান গত বুধবার শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা  থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে সে আর বাসায় ফিরেনি। তার পরিবারের অন্যান্য সদস্যরা সংবাদ পেয়ে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সবার মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

 

নিখোঁজ মো. মাহদি হাসানের গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট, চুল লম্বা, শারীরিক গঠন হাত-পা স্বাভাবিক, ওজন হালকা।

 

সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পরনে ছিল খয়েরী পাঞ্চাবি ও কালো পায়জামা। মো. মাহদি হাসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

যদি কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন তাহলে ০১৭৩০৮৪১৮৪/০১৮৩২৬৩৮৮৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে