ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অশেভন আচরণ করায় দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্বল রায় এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত যুবক নাছির মিয়া (২২)। সে উপজেলার বালিচাপড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
জানা যায়- নাছির মিয়া প্রায়ই মাদক সেবন করে পরিবারসহ আশপাশের লোকজনের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবারও সে মাদক সেবন করে একই কার্যক্রম শুরু করলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা জরিমানা করা হয়। এসময় নাছিরের সঙ্গে থাকা ১ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন বাহুবল থানা পুলিশ ও একদল আনসার সদস্য।
সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/ এহিয়া-০২




