সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বিপাশা দে (দিয়া) নিখোঁজ হয়েছে।

 



 বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 


বিপাশা দে (দিয়া) বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব-এর কন্যা। 

 


পরিবারের সদস্যদের ভাষ্য, সে দুপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি । সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

 

নিখোঁজ হওয়ার সময় বিপাশার পরনে ছিল সবুজ রঙের কামিজ, যার হাতা ছিল খয়েরি রঙের। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গড়ন হালকা-পাতলা এবং দাঁতে ব্রেস লাগানো রয়েছে, যা তাকে শনাক্ত করতে সহায়ক হতে পারে।

 

 

পরিবারের সদস্যরা জানান, বিপাশা একজন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

 

 কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭১৬০৭৩০১৬, ০১৭১১১০১২৪২, ০১৭১১২২৭৫৭৬, ০১৭১৬৬৩৩০৩৪, ০১৭১১৩২৯৮৯০ ও ০১৭৮৩১৯৪০৯৪।


সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি