ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার খৈগাও এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) ও খুলনা জেলার ফুলতলা থানার শিরোমনি দক্ষিন পাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেল ক্রসিংয়ের দিকে মাদকের চালান আসছে এমন খবরে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামিয়ে বাসের ভেতরে তল্লাশী করাকালে ০২ জন ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে গাড়ী থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা তাদের ব্যবহৃত ধূসর ও বেগুনী কালারের ব্যাগের ভিতর হতে ২টি পোটলা নীল রঙয়ের পলিথিন ও খাকি রঙয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২




