বিশিষ্ট শিক্ষাবিদ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর এম. হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) যোহরের নামাজের পর মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার মকসুদ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলের আগে অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা এবং খন্দকার মকসুদ আহমদ মরহুম প্রফেসর এম. হাবিবুর রহমানের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমাম হাফেজ ইসমাঈল হোসেন দোয়া পরিচালনা করেন। দোয়ায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে