শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনে যা কিছু প্রয়োজন, তার সবটাই দিতে সোনার তরী পরিবার সবসময় নিয়োজিত।
বর্তমান যুগ তীব্র প্রতিযোগিতার যুগ। এই যুগে অলস সময় কাটানোর কোনো সুযোগ নেই। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং সবার মাঝে নিজের অবস্থান যাচাই করতে প্রয়োজন মেধাকে শাণিত করা। আর মেধার শান দিতে গণিত এবং ইংরেজির কোনো বিকল্প নেই।
এই প্রতিযোগিতার যুগে তোমাদের যুগোপযোগী করে তুলতে সোনার তরী পরিবার এবার আয়োজন করতে যাচ্ছে '৮ম সোনার তরী মেধা বৃত্তি পরীক্ষা।
ফরম পূরণ করতে নিচের লিংকে প্রবেশ করুন-
ফরম পূরণ করতে নিচের লিংকে প্রবেশ করুন
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
মেধা বৃত্তি পরীক্ষার নিয়মাবলি ও সময়সূচি:
১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। (অভিভাবকদের পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই কেন্দ্র ত্যাগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে)।
২.প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অপ্রয়োজনীয় কোনো কাগজপত্র সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কলম, জ্যামিতি বক্স এবং সাধারণ (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর সঙ্গে নিয়ে আসতে হবে।
সিলেবাস ও নম্বর: ৫ম ও ৮ম শ্রেণির গণিত ও ইংরেজি বিষয়ের পরীক্ষা সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সর্বশেষ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। দুই বিষয়ে (১০০+১০০) মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি :
গণিত : সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা
ইংরেজি : দুপুর ২:০০টা – বিকাল ৫:০০টা
মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির এই আয়োজনে সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




