গোলাপগঞ্জে গ্রামীণ সড়কের কের রোড নেটওয়ার্ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার গ্রামীণ মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) আরসিআইপি স্তানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করে উপজেলা স্তানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি।


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইউসুফ হোসেন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান।

প্রধান আলেচক ছিলেন বেটস এর ডিআইএস এনালিস্ট ধরণী চাকমা।

বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, বাঘা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন।


 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৩