রাজধানীর পল্লবী এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন শিশু।
 

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর–১২ নম্বর সেকশনে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন– সুজন হোসেন, মো. নাসির, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম আকাশ, আলমগীর ইসলাম, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান শাওন, মো. তারেক, মো. নাঈম, সৈয়দ লিমন, মো. ইব্রাহীম এবং ছয়জন শিশু।
 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঝটিকা মিছিলের চেষ্টার সময় পুলিশ ধাওয়া করে ১৭ জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে।


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-‌‌২১