মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ‘পরিবর্তনশীল’ এবং ইরান সরকারের আচরণ ‘অনিশ্চিত’। খবর আল জাজিরার।
 

সতর্কবার্তায় বলা হয়, এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা বজায় রাখতে হবে। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং সময়ে সময়েই আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


মার্কিন দূতাবাসের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়াই অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এছাড়া পূর্বে লক্ষ্যবস্তু না হওয়া এলাকাতেও (যেমন মিসরে) হামলার পরিধি বাড়িয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
 

দূতাবাস আরও জানায়, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থ বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা না হলেও ভবিষ্যতে সেগুলো নিরাপদ থাকবে, এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই সব মার্কিন নাগরিককে সর্বদা সতর্ক ও পরিস্থিতির ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭