সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বলেছেন, ভারতের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তাই তারা দেশবাসীর উন্নয়নের চেয়ে ক্ষমতা দখলের পর থেকে দখলবাজি-চাঁদাবাজি আর ধর্ষণ করা নিয়ে ব্যস্থ রয়েছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পথেই হাটছে, কিন্তু তারা জানে না হাসিনা যত শক্তিশালী, বিএনপি তত শক্তিশালী নয়। তাই ভ‚লে যাবেন না এদেশের ছাত্র-জনতা চাইলে কি না করতে পারে?
তিনি শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা’সহ ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে এবং জুলাই বিপ্লব বার্ষিকী’ উপলক্ষ্যে আয়োজিত গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুল ইসলাম, বিশ্বনাথ পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি হোসাইন শাহ।
এসময় গণমিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৪




