সিলেটের বিশ্বনাথে ১১০টি অসহায়-দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘ভ‚রকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রাম’র প্রবাসীদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে ওই নগদ অর্থ বিতরন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাদ জোহর স্থানীয় ভ‚রকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ওই ১১০টি পরিবারের মধ্যে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভ‚রকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর হাফিজ আব্দুশ শহিদ।

প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান। বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ, ভ‚রকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভ‚রকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান।

অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান, সমাজসেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, ছালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া, আরাফাত রহমান।

অনুষ্ঠান শেষে ভ‚রকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি দিলোয়ার হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৫