ছবি: সংগৃহিত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন সকল ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


সোমবার (৩ আগস্ট) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়েব রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিয়াজ হোসেন খানের যৌথ নির্দেশনায় ও সিদ্ধান্তক্রমে এই আদেশ কার্যকর করা হয়েছে। একইসঙ্গে নতুন ও গতিশীল সংগঠন গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের আগামী দিনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

বাউফল উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন খান জানান, ‘সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে