ছবি: সংগৃহিত
বগুড়ায় সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে যুবদলের ৫টি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তের ঘোষণা করা হয়।
কমিটিগুলো হলো- নন্দীগ্রাম উপজেলা ও পৌর কমিটি, কাহালু উপজেলা ও পৌর কমিটি এবং ধুনট পৌর কমিটি।
বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি জানান, জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে




