সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, ‘জুলাই যোদ্ধা’ সংসদ সিলেট জেলার আহ্বায়ক ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের নবযুগের সুচনা হতে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাজনীতির কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় গোলাপগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।
তিনি শুক্রবার (৭ আগস্ট) রাতে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাঘা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনির মিয়ার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক এম জি মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মখর, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবুল কালাম, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জুসেদ আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমদ, জেলা যুবদলের সদস্য বিলাল আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাওছার হামিদ আনা, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন সাকেল, সিলেট মহানগর ছাত্রদলের সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি, বাঘা ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক হানিফ মিয়া, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলেমান আহমদ, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ।
শুরুতে ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সুলেমান আলী, জাকির হোসেন, মনসুর আহমদ, শরফ উদ্দিন, রহিম উদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দিন, সাদ্দাম আহমদ রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা সাবেল আহমদ, ওয়ার্ড মুক্তিযোদ্ধা দলের সভাপতি আজিজুর রহমান, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলীউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেল, যুগ্ম আহবায়ক আলমাছ উদ্দিন, সদস্য মারুফ আহমদ, আওলাদ, ইউনিয়ন জাসাস দলের সভাপতি জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুর রহমান মেহরাজ প্রমুখ।
সভায় বক্তারা দলকে সুসংগঠিত করা, তৃণমূলের ঐক্য আরও জোরদার করা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় লিটন আহমেদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




