ছবি: সংগৃহিত
সিলেটে শুক্রবারের ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এ তদন্ত কমিটি গঠন করে সিলেটের জেলা প্রশাসন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে গঠিত ৫ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাইওয়ে পুলিশ সুপার সিলেট রিজিওনের ১ জন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি।
এই কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, এতে কারো ব্যক্তিগত বা পেশাগত কোনো দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন করা এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কিত সুপারিশ সিলেটেরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মোট ৯ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩০ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০১




