ছবি: সংগৃহিত
র্যাব সদস্যদের দেখে পালাচ্ছিলেন মো. আল আমিন (২০)। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে তাকে।
শনিবার (৮ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (৭ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা পলাশবাজার-ধনবাড়ি রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আল আমিন বিশ্বম্ভরপুরের মেরুয়াখলা এলাকার মৃত আব্দুল মজিদেও ছেলে। এসময় তার হেফাজত থেকে মোট ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আল আমিনকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




