সুনামগঞ্জের গোবিন্দপুর গ্রামের ঐতিহ্যবাহী মাস্টার বাড়ি 'র কৃতি সন্তান,  আব্দুল জব্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক (অব:), উপশহর সিলেট আই সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা: মোহাম্মদ আবদুস সালামকে নীলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল জব্বার ফাউন্ডেশন ও আব্দুল মতিন পরিবার 'র পরিচালক গোবিন্দপুর গ্রামের  মাস্টার বাড়ি'র  সাব্বির আল মাআবুদ, আব্দুল জব্বার ফাউন্ডেশনের সদস্য ওয়ারিছুল গনি খালেদ।


সম্মাননা ক্রেস্ট ও  স্মারক প্রদান অনুষ্ঠানে নীলপুর  বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি , সাধারণ সম্পাদক,  কোষাধক্ষ্য সহ মসজিদ পরিচালনা  কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।

নীলপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী সদস্যবৃন্দ ,   মুসল্লিয়ানে কেরাম এবং অত্র এলাকার ব্যক্তিবর্গ  ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা: আব্দুস সালামের ইলম, আমল, সম্পদ ও মানব সেবামূলক সকল কার্যক্রম কবুল করে দুনিয়া ও আখেরাতের উত্তম প্রতিদান দান করার জন্য উপস্থিত মুসল্লী বৃন্দ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২