ছবি: সিলেট ভিউ।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন। রবিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, রবিবার (৯ আগস্ট) সিলেটের বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর ও উৎমায় অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি ও কম্বল আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭




