ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি মোটরসাইকেলের শোরুমকে অর্থদণ্ড করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতুর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিলেটের মোটরযান পরিদর্শক মো. মোশাররফ হোসেন এবং সিলেট মেট্টোপলিটন পুলিশ সদস্যরা।
জানা যায়, রবিবার (৯ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। এই অভিযানের সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বিক্রির অপরাধে বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে নিলয় মোটরস ও প্রিমিয়াম মোটরস্-কে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময়ে এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, ‘জনসাধারণের নিরাপদ সড়ক চলাচল ও আইনানুগভাবে মোটরযান ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘এর আগেও মহানগরীর নাইয়রপুল এলাকায় মোটরসাইকেল শোরুমে অভিযান পরিচালনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই অভিযানেও বিভিন্ন শোরুমে জরিমানা করা হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫




