ছবি: সংগৃহিত

মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল পণ্য ও মূল্য তালিাকা প্রদর্শণ না করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯।

 


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৌরসভা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে।

 

র‌্যাব জানায়, অভিযান চলাকালে আশা ঔষধালয়ের মালিক অনিক পালকে ২, সারদা ভেরাইটিস স্টোরের মালিক অভিন্দ পালকে ২, হাশেম জোহা কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউজের মালিক অমিত লাল দাস হিরুকে ৪, গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টের মালিক ইজাজকে ৫ ও বাপ্পী এন্টারপ্রাইজের মালিক বাপ্পী দাসকে ২০ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে