ছবি: সংগৃহিত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য মো. কামরুল ইসলাম দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 


মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

কামরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, আমি মো. কামরুল ইসলাম মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য পদে দায়িত্বরত ছিলাম। আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতে ও থাকবে না।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে