ছবি: সংগৃহিত

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে।

 


সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

 

এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন জানান, এটি পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা যে ঘটবে তা আগেই তারা জানতে পেরেছিলেন। বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছিলেন।

 

এদিকে ঘটনা জানাজানি হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে