জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনে মতবিনিময় সভা ও এওয়ার্ড সিরিমনির ঘোষণা।
১১ আগস্ট (সোমবার) পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউ কে এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আজিজ চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সচিব আতাউর রহমান চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, যুগ্ম সচিব জান্নাতুল ইসলাম বাবুল, ইশতাক আহমদ তালুকদার, মুহিত মিয়া, আহবায়ক জুবায়ের আহমদ হামজা ও মির্জা জুয়েল আমিন।
বক্তারা সংগঠনের দীর্ঘ পথ চলায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সেক্টরে সমাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। বক্তারা এই ধারাবাহিকতা প্রতি বছর বজায় রাখার অনুরোধ জানান।
সভা শেষে উপস্থিত সকলকে মজাদার খাবারের আপ্যায়নের জন্য ধন্যবাদ জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/আনসার/এসডি-০৪




