ছবি: সংগৃহিত
সিলেটের জকিগঞ্জ থানাপুলিশের অভিযানে দস্যুতা মামলাসহ ডাকাতির প্রস্তুতিকালে পুলিশকে আক্রমণ করার মামলায় ১ জন ও মাদক মামলায় ১জনসহ মোট ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানাপুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিক ওয়াসা এলাকা থেকে গত ৬ আগস্ট দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মামলার (নং ২) আসামি বাবুল আহমদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি খলাদাপনিয়া গ্রামের মতিউর রহমান মকতি মিয়া ও রিনা বেগমের ছেলে।
এছাড়া অপর এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার দুই আসামি মো. সাবু মিয়া তালুকদার কালা মিয়া (৩৯) ও ১৫১ ধারায় দেলোয়ার হোসেনকে (৩৮) আটক করা হয়।
সাবু মিয়া হাড়িকান্দি এলাকার তেরাই মিয়া ও হাছনা বেগমের ছেলে আর দেলোয়ার উত্তর বিপক এলাকার আব্দুল লতিফ ও মৃত হালিমা আক্তারের ছেলে।
তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
সিলেটভিউ২৪ডটকম/কয়েছ/ইকে




