মৌলভীবাজারের জুড়ীতে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।


জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।
 

উপস্থিত ছিলেন- জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ইউপি সদস্য আবুল কাসেম, ইউপি সদস্য আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) নির্বাচনী এলাকার সংসদ সদস্যের অনুক‚লে বরাদ্দকৃত বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৯