ছবি: সংগৃহিত
সিলেটে রাত ৮টা থেকে দোকানপাট, মার্কেট ও শপিং মলগুলো বন্ধ করা হচ্ছে। যদি কেউ তা না করেন তাহওে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের কমিশনার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নগরবাসীকে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমি পাঠানো গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তিনি।
এই গরম এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিদ্যুৎ সংকট মোকাবেলা ও সাশ্রয় কার্যক্রমের অংশ হিসাবে বর্তমান সরকার দ্বিতীয় দফায় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারের সিদ্ধান্ত ও পুলিশের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে দোকানপাট মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে আলোকিত বিলবোর্ডগুলোও বন্ধ রাখার কঠোর নির্দেশনা রয়েছে।
এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য অচিরেই পুলিশ অভিযানে নামবে বলেও মহানগর পুলিশের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩




