ছবি: সংগৃহিত
সুনামগঞ্জের শাল্লায় কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো. আব্দুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মো. আব্দুল হক (৪৭), ৪নং শাল্লা ইউনিয়নের, কার্তিকপুর গ্রামের, মো. সুন্দর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। তাকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, বর্তমান অভিযানের প্রেক্ষিতে আব্দুল হককে অ্যারেস্ট করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/ইকে




