সুনামগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
 

বিউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ জানান, জরুরি মেরামত কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১