সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই গৃহবধূ সাবিনা বেগম (২২)। তিনি উপজেলার পশ্চিম ইসলামপুর এলাকার জাতিরটুক গ্রামের আশিক মিয়ার স্ত্রী ও বোদাই মিয়ার মেয়ে। তার ১৪ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। তবে মধ্যরাতে শিশুর কান্না শোনে নিহতের স্বামী তার স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বসতঘরের অন্য একটি কক্ষে গলায় উড়না পেঁচানো অবস্থায় সাবিনাকে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূ সাবিনা বেগমের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) ওসমান গনী জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ জলিল/ আশিক-০৩




