বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও প্রমাণ করলেন প্রেমে বয়স কোনো সমস্যা নয়। এর আগে দুবার দুবার বিবাহবিচ্ছেদের পর আবারও নতুন প্রেমে মজেছেন বলিউডে এই নামি প্রযোজক, পরিচালক, লেখক ও অভিনেতা। তার চেয়ে বিশ বছরের ছোট শুভ্রা শেট্টিকে নিয়ে সিনেপাড়ায় চলছে নতুন চর্চা।
 

বয়সে অনেক ছোট হলেও শ্রভ্রার প্রেমের সম্পর্কে জড়ানোর পর বিভিন্ন খোঁচা সহ্য করতে হয়েছে অনুরাগকে। সে প্রসঙ্গে ৫৩ বছর বয়সী ‘গ্যাং অব ওয়াসিপুর’ পরিচালক বলেন, ‘আমরা আমাদের মতো করে মুহূর্ত তৈরি করি। আমরা দুজনেই বেশ সচেতন। বয়সের তুলনায় ওকে অনেক ছোট লাগে। তাই একটু বেশিই সচেতন থাকি। তবে এখন সেসব কাটিয়ে উঠেছি।’
 


নানা সমালোচনার মুখে পড়লেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার ফিল্মফেয়ার পুরস্কার জেতা অনুরাগের এই প্রেম সবার নজর কেড়েছে। সম্প্রতি এক যৌথ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই চর্চিত জুটি। শুভ্রা প্রসঙ্গে অনুরাগ জানান, ওই তরুণী বিয়েতে বিশ্বাসী নয়। তবে তার সঙ্গেই থাকতে চান পরিচালক এবং বেশ খুশিও আছেন।

বয়সের সঙ্গে সঙ্গে জীবনের দৃষ্টিভঙ্গি বদলেছে অনুরাগের। তিনি এখন শান্তিতে বাঁচতে চান এবং শুভ্রার সান্নিধ্য তাকে নতুন করে বেঁচে থাকার তাগিদ জুগিয়েছে। হারানোর ভয়েও এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকেন। সম্পর্কের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে শুভ্রা জানান, অনুরাগ মাঝেমধ্যেই আবেগে ভাসতেন। শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে অনুরাগের কোনো মৃত্যুভয় ছিল না, তবে এখন তিনি বেঁচে থাকতে চান বলে জানান তিনি।
 

অতীতে একাধিক সম্পর্কে জড়ানো এবং দুবার বিবাহবিচ্ছেদ হয়েছিল অনুরাগ কাশ্যপের। অনুরাগের প্রোডাকশন হাউসে সহ-পরিচালকের কাজ করতেন শুভ্রা। পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে ২০১৫ সাল থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় এবং ২০১৮ সালে তা প্রকাশ্যে আসে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫