কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমেদ পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) রাতে সন্ত্রাসবিরোধী আইনে জোড্ডা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জালাল আহমেদ পাটোয়ারীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আজ কুমিল্লা আদালতে সোপর্দ করা হবে।
এর আগে সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করানো যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ছোটশালঘর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭




