ছবি: সংগৃহিত
সিলেটে আইন অমান্য করায় ৭ যানবাহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
শব্দদূষণ বিধিমালার আওতায় পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে শাহপরাণের মুরাদপুর এলাকায় ৭ যানবাহনের চালককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-৮




